প্রিন্ট এর তারিখঃ মার্চ ৫, ২০২৬, ১১:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৩, ১:১১ পি.এম
রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যানে আগুন গ্রেপ্তার ৪।।

মোঃআবু কাওছার মিঠু
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কুশাবো এলাকায় এশিয়ান হাইওয়েতে গতকাল ২ নভেম্বর বৃহস্পতিবার বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা একটি ট্রাকে ভাঙচুর করে কাভার্ডভ্যানে আগুন দিয়েছে।
খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে।
এতে দুই বিএনপি নেতাকর্মী গুলিবিদ্ধসহ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।
আটকরা হলেন, ছাত্রদল নেতা সাজু মেহেদী, মিরাজ, সাকিব ও জিসান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২