মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে জাল-জালিয়াতি ও ভূয়া দলিলের মাধ্যমে অবিক্রীত পৈতৃক জমি দখলের পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 'পৈতৃক ভিটা-মাটি সংরক্ষণ পরিষদ'-এর উদ্যোগে রবিবার (১৮ অক্টোবর) বিকালে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে ভুক্তভোগী ও স্থানীয় ভূমি মালিকদের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা প্রকৌশলী বরাবর স্মারকিলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি ও স্থানীয় সূত্র জানাযায়, কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন মৌজায় অসাধু জালিয়াতি চক্র ভুয়া ও খাড়া দলিল এবং কাল্পনিক ওয়ারিশ প্রস্তুত করে অবৈধভাবে নামজারি (মিউটেশন) সম্পাদন ও জমি দখলের অপচেষ্টা চালিয়ে আসছে। এর ফলে সাধারণ ভূমি মালিকরা চরম নিরাপত্তাহীনতা ও অস্তিত্ব সংকটে ভুগছেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে জানান, জাল দলিল তৈরির মাধ্যমে অবৈধ নামজারি সম্পন্ন করে আবাসন প্রকল্প যেমন—জলসিঁড়ি আবাসন ও বসুন্ধরা গ্রুপের কাছে জমি বিক্রির পাঁয়তারা চালানো হচ্ছে। কর্মসূচিতে জাল দলিল ও জালিয়াতির মাধ্যমে খারিজ প্রক্রিয়া সম্পন্ন করে নাওড়া মৌজায় পবীর সরকারের
জমি, মাঝিনা মৌজায় আয়নাল হকের কৃষিজমি,বড়ালু পাড়াগাঁও মৌজায় হাজী সিরাজ ব্যাপারীর জমি, কেউঢালা মৌজায় হাসনা বেগমের জমি দখলসহ অসংখ্য প্রকৃত ভমি মালিকদের জমি অবৈধ দখলের
কথা জানানো হয়।
এ সময় পৈতৃক ভিটা-মাটি সংরক্ষণ পরিষদ'-এর পক্ষ থেকে স্মারকলিপিতে প্রশাসন ও ভূমি অফিসের নিকট
নামজারির আবেদনের ক্ষেত্রে কঠোর যাচাই,অবৈধ নামজারি বাতিল,জালিয়াতি চক্রের বিরুদ্ধে ব্যবস্থা,কাল্পনিক ওয়ারিশ সৃষ্টি রোধ,প্রকল্পের সীমানা ও ডিমারকেশন,বাজারদর অনুযায়ী মূল্য নির্ধারণ এবং একতরফা রায় ও হয়রানি বন্ধসহ মোট ৭ টি দাবী পেশ করা হয়।
আমাদের মাটি, আমাদের অধিকার; ভিটা-মাটি রক্ষায় গড়ব প্রতিরোধ' স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে কায়েতপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও ভুক্তভোগী ভূমি মালিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বক্তারা অনতিবিলম্বে অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং স্থানীয়দের পৈতৃক সম্পত্তি সুরক্ষায় কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮