প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৬, ৬:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৬, ৫:২৫ পি.এম
রূপগঞ্জে কৃষকদের জমি দখলের প্রতিবাদে ও মামলা তুলে নেওয়ার দাবীতে মানববন্ধন \ বিক্ষোভ

মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি,
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাঘবের এলাকার কৃষকদের জমি জোরপূর্বক দখলে নেওয়ার প্রতিবাদে ও তাদের আসামি করে দেওয়া মামলা তুলে নেওয়ার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে।
২৫নভেম্বর বুধবার আবাসন প্রকল্প ফরটিস গ্রুপের প্লাটিনাম কোম্পানির সামনে দক্ষিণবাগ, কেয়ারিয়া, টিনর ও বাঘবের এলাকার ভুক্তভোগী কৃষকরা এ মামবন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনপূর্বক আয়োজিত সভায় বক্তব্য রাখেন ভুক্তভোগী কৃষক বাঘবের গ্রামের মনসুর আলী, মনির হোসেন, টিনর গ্রামের ওহাব মিয়া, জুয়েল মিয়া ও কেয়ারিয়া গ্রামের স্বপন মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ফরটিস গ্রুপের প্লাটিনাম কোম্পানির মালিকপক্ষ প্রভাব খাটিয়ে কৃষকদের কাছ থেকে জমি ক্রয় না করেই জোরপূর্বক বালু ভরাট করে জমি দখলে নিচ্ছে। জাল দলিলে কোন কোন কৃষকের জমি দখলে নেওয়া হয়েছে। জমির চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ করায় কৃষকরা তাদের জমিতে প্রবেশ করতে পারছেনা। প্রতিবাদ করলেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি, হামলাসহ নির্যাতনের শিকার হতে হচ্ছে। অবৈধভাবে জমি দখল বন্ধ করা, জাল দলিলের তদন্ত করা, অসহায় মানুষের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা ও অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে স্থানীয় প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২