মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৮ বছর বয়সী এক কিশোরকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বাগমোড়া এলাকার বাসিন্দা এক নারী জানান, তার ছেলে রিতুল গত ১৭ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে একই এলাকার শামীম (২৬) নামের এক ব্যক্তি।
মোবাইল ফোনে কল দিয়ে জানায়, সে ও তার সহযোগীরা রিতুলকে অপহরণ করেছে।
অভিযোগে আরও বলা হয়, অপহরণকারীরা ভুক্তভোগীর ছেলেকে উদ্ধারের জন্য ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে ছেলেকে মাদক দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা বা প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবার জানায়, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ছেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে আত্মীয়-স্বজনদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করা হয়।
এ ঘটনায় গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে শামীমকে নামীয় ও অজ্ঞাত আরো ৪-৫ জনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবজেল হোসেন জানান, অভিযোগ পেয়েছি, অপহরণের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮