প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৬, ৭:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২৪, ৪:১৭ পি.এম
রূপগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।।

মোঃআবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
আগামী ১১ অক্টোবর ২০২৪ বিশ্ব স্বাস্থ্য সংস্থা -who- এর আওতায় দেশের ৩৫ টি রাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের অংশগ্রহণে স্বাস্থ্য বিষয়ক কর্মসূচির ভ্যানু নির্বাচন ও কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়াতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা এমপি- নারায়ণগঞ্জ ১ আসনের এমপি গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক এমপি- স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ জাহাঙ্গীর আলম- স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ আজিজুর রহমান- নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডাক্তার আবুল ফজল মোহাম্মদ মশিউর রহমান- রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আইভী ফেরদৌস- রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব- রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল- উপজেলা সহকারী কমিশনার -ভূমি- সিমন সরকার, রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা- রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালাউদ্দিন ভুইয়া প্রমূখ।
পরিদর্শনকালে স্বাস্থ্য মন্ত্রী সামন্ত লাল সেন সম্প্রতি রাসেল ভাইপার নামীয় সাপের উপদ্রবের আতঙ্ক বিষয়ে বলেন- সরকারী হাসপাতাল উপজেলা পর্যায়ে সাপের বিষ নিধনে এন্টিভেনম রয়েছে। রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সেও আছে ।
এ সময় স্থানীয় নেতাকর্মী ও স্বাস্থ্য কর্মকর্তার দাবীর মুখে মন্ত্রী আরও বলেন- রূপগঞ্জের এ স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থান অত্যন্ত মনোরম পরিবেশে। যোগাযোগ ব্যবস্থাও ভালো। শীঘ্রই এটিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরনের কাজ করবো।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২