প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩, ২০২৬, ৫:১১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৯, ২০২৪, ১:৫৮ পি.এম
রূপগঞ্জে উপজেলা প্রশাসনের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র সর্বদলীয় নেতাদের মতবিনিময়।।

মোঃআবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ- প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের বর্তমান পরিস্থিতি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ সর্বদলীয় নেতাদের সঙ্গে উপজেলা প্রশাসনের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ আগস্ট শুক্রবার সকালে উপজেলা সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল।
সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান- মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু- জেলা বিএনপির সাধারন সম্পাদক গোলাম ফারুক খোকন- উপজেলা বিএনপি সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন- সাধারণ সম্পাদক বছির উদ্দিন বাচ্চু- ভুলতা ইউনিয়ন বিএনপি সভাপতি আব্বাস উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জিযান মোল্লা- সমন্বয়ক সাইদ নিলয়- সজীব- রাফি আহমেদ উৎসসহ জামায়াতে ইসলাম- ইসলামী শাসনতন্ত্র আন্দোলন- হিন্দু সম্প্রদায়সহ বিভিন্ন দলের নেতাকর্মী ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা উপজেলার বিভিন্ন এলাকায় বর্তমান পরিস্থিতি হামলা- ভাংচুর- লুটপাট- অস্ত্রের মহড়া- মাদক ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড প্রতিহত করার জন্য বিশেষ আলোচনা করেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২