স্টাফ রিপোর্টার।।
রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নিরীহ এক পরিবারের জমি দখল নিতে প্রতিপক্ষের লোকজন হামলা ও ভাংচুর করে বাদীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে উপজেলার গোলাকান্দাইল বিজয় নগর নামাপাড়া এলাকার হাফিজুর রহমানের (শ্যামল) বাড়িতে।

অভিযোগ সূত্রে জানা যায়, গোলাকান্দাইল উত্তরপাড়া মৃত সিরাজুল হকের ছেলে হাফিজুর রহমানের বিজয় নগর নামাপাড়া এলাকায় পৈতৃক জমিতে করা নতুন বাড়িতে গতকাল রবিবার ভোর রাতে আনোয়ারের নেতৃত্বে কবির (৩৮) জলিল (৩৫) জজ মিয়ার ছেলে খোকন (৩৫) কবিরের ছেলে মেহেদী (২৪), মৃদুল (২০) পিতা অজ্ঞাত, উত্তম কুমার (৫০) পিতা অজ্ঞাত বিকাশ (৩৬), মিজানের ছেলে তৌহিদ (৩৫)সহ প্রায় ১০/১২ জন চাপাতি, রামদা, শাবল, লোহার রড ও অন্যান্য দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে টিনের বাউন্ডারি ভাংচুর করে ও ঘর-বাড়ি কুপিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে। যাওয়ার সময় হাফিজুর রহমানকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করেন হাফিজুর রহমান।
বাড়ির মালিক হাফিজুর রহমান শ্যামল আরো জানান, বাড়ির সীমানা নিয়ে বিজয়নগর নামাপাড়া এলাকার মৃত হযরত আলীর ছেলে আনোয়ার পরিবারের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে এমন কি তাদের সাথে মামলা মকর্দমাও চলে। ০৩.০৪.২০১৮ সালে মহামান্য আদালত আমাদের পক্ষে রায় দেয়। রায়ের পর থেকে নিরব থাকলেও গতকাল এই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮