প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ২:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২, ২০২৪, ৮:৫১ এ.এম
রূপগঞ্জে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার।।

মোঃআবু কাওছার মিঠু
রূপগঞ্জ -নারায়ণগঞ্জ-প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুনবাজার জানপাড়া এলাকার মিছির আলীর ছেলে মাফুজ -২২-কে একটি বিদেশি পিস্তল ও ৬ বোতল বিদেশি মদসহ গ্রেফতার করেছে ভূলতা ফাঁড়ির পুলিশ।
গতকাল রাত ১১:৩০ মিনিটের দিকে গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার জানপাড়া এলাকার লোকমানের ভাড়া বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ভূলতা পুলিশ ফাঁড়ির এস আই জাহিদুল ইসলাম ও এ এস আই শিহাব উদ্দিন সহ তাদের সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাস ও মাদক ব্যবসায়ী মাফুজকে গ্রেফতার করা হয়।
পরে এই বিষয়ে রুপগঞ্জ থানাদিন ভূলতা পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের ভূলতা পুলিশ ফাঁড়ির এস আই জাহিদুল ইসলাম ও এ এস আই শিহাব উদ্দিন সহ তাদের সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাস ও মাদক ব্যবসায়ী মাফুজকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, এর আগেও তার বিরুদ্ধে রুপগঞ্জ থানায় ধর্ষণ ও মার্ডারসহ আরো ৪টি মামলা রয়েছে। এবং গ্রেফতারকৃত আসামি মাফুজকে রুপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২