
মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে তিতাসের অভিযানে একটি চুনা কারখানা গুড়িয়ে দেয় ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কর্তৃপক্ষরা।
৮ এপ্রিল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে হাটাব একটি চুনা কারখানা গুড়িয়ে দেওয়া হয় ও এিশকাহনিয়া, আল আকসা থ্রেড কাঞ্চন, এলাকায় অবৈধ ৭৫ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহিদ, ও রূপগঞ্জ জোনের ম্যানেজার জাহিদ হাসান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
চুনা কারখানা গুলো এক্সকেভেটর দিয়ে ভেঙে গুড়িয়ে ফেলা হয় ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয় পানি স্প্রে করা হয়।
এ সময় তিতাস কর্তৃপক্ষরা বলেন, রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
























