প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৬, ১২:০১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৫, ৭:২২ পি.এম
রূপগঞ্জের মুদি দোকানির মেয়ে জাকিয়া আক্তার জবি’র ঘ ইউনিটে প্রথম

মোঃ আবু কাওছার মিঠু নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ব্রাক্ষণখালী গ্রামের মুদি দোকানি জাকির হোসেন বাচ্চুর মেয়ে জাকিয়া আক্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের-জবি- ঘ ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদে ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে।
সে রূপগঞ্জের জনতা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও আমিরজান কলেজ থেকে এইচএসসি জিপিএ-৫ পেয়ে পাশ করে। তার মা নাসিমা বেগম একজন গৃহিণী। তিন ভাই-বোনের মধ্যে জাকিয়া সবার ছোট। সে বাংলা সাহিত্যে গ্র্যাজুয়েশনের পর বিসিএস ক্যাডার হতে চায়। আর্থিক সংকটে প্রাইভেট ও কোচিং ছাড়াই সে লেখাপড়া করছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২