রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।
ঢাকার বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় মানসূরা জান্নাত মনিমা বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে।
সে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি সহ এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল। সে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক এম.এ মোমেন এবং রূপগঞ্জের সহিতুন্নেসা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা হাসিনা আক্তারের বড় মেয়ে।
তার বাড়ি রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী গ্রামে। সে সকলের কাছে দোয়া প্রার্থী।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮