প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৬, ১০:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩১, ২০২৪, ৩:৫২ পি.এম
রূপগঞ্জের প্রান্তিক মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।।

মোঃআবু কাওছার মিঠু
রূপগঞ্জ-নারায়ণগঞ্জ-সংবাদদাতা।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়নের হারিন্দা, শুরিয়াবো, জাঙ্গীর, কুদুরমার্কেট, দারগাবাড়ীরটেকসহ আশপাশের এলাকার প্রান্তিক মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী গোলাম মূর্তজা পাপ্পার পক্ষে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়ার অর্থায়নে এ সকল ঈদসামগ্রী বিতরণ করা হয়। হারিন্দা মাদ্রাসার মাঠে আয়োজিত বিতরণী সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন দোলন।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল হামিদ, আওয়ামীলীগ নেতা জুলফিকার আলী, আলম হোসেন, ডা: বাচ্চু মিয়া, দুলাল মিয়া, নুরুল ইসলাম নুরু, জাহিদুল ইসলাম জাহিদ, সমাজসেবক আমীর, যুবলীগ নেতা জমির আলী প্রমুখ।
পরে প্রান্তিক মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২