মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে বীর মুক্তিযোদ্ধারা ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।
১৫ফেব্রুয়ারি রবিবার রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আমানউল্লাহ মিয়া এ শুভেচ্ছা জ্ঞাপন করেন। এসময় রূপগঞ্জ উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের কমান্ডার, আগত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানরা উপস্থিত ছিলেন।
মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, বীর মুক্তিযোদ্ধাগণ জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের ত্যাগের বিনিময়ে অর্জিত এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে লড়াই আমরা করেছি, জনগণের ভোটে তার প্রতিফলন ঘটেছে। সংসদীয় এলাকায় বেকারত্ব দূরীকরণ এবং সুশাসন প্রতিষ্ঠায় তিনি অঙ্গীকারবদ্ধ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮