স্পোর্টস ডেস্ক,
Real Madrid–এ Kylian Mbappé যোগ দেওয়ার পরও প্রত্যাশিত সাফল্য আসেনি। গত দুই মৌসুমে বড় কোনো শিরোপা জিততে না পারায় ক্লাবজুড়ে চাপ ও সমালোচনা বেড়েছে।
এর মধ্যেই নতুন বিতর্কে জড়ালেন এমবাপ্পে। লা লিগায় Real Oviedo–র বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে তিনি বদলি হিসেবে মাঠে নামেন ৬৯ মিনিটে। ম্যাচ চলাকালে গ্যালারি থেকে দুয়োও শুনতে হয় তাকে। সমর্থকদের একাংশের অভিযোগ, ক্লাবের প্রতি তার নিবেদন যথেষ্ট নয়।
ম্যাচ শেষে এমবাপ্পে বিস্ফোরক মন্তব্য করে জানান, কোচ Álvaro Arbeloa নাকি তাকে বলেছেন তিনি এখন দলের চতুর্থ পছন্দের স্ট্রাইকার। এমবাপ্পের দাবি অনুযায়ী, তার আগে আছেন Franco Mastantuono, Vinícius Júnior এবং Gonzalo García।
তবে আরবেলোয়া এই দাবি সরাসরি অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমার তো চারজন ফরোয়ার্ডই নেই। এমবাপ্পেকে এমন কিছু কখনো বলিনি। হয়তো সে আমার কথা ভুল বুঝেছে।”
এই ঘটনার পর রিয়ালের ড্রেসিংরুমে অস্থিরতার গুঞ্জন আরও জোরালো হয়েছে। বিশ্লেষকদের মতে, বড় তারকাদের সমন্বয়, প্রত্যাশার চাপ এবং সমর্থকদের অসন্তোষ—সব মিলিয়ে বর্তমানে কঠিন সময় পার করছে স্প্যানিশ জায়ান্টরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮