
অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদীর মেহেদী হাসান রিফাত ব্যারিষ্টারি পড়ার জন্য আজ বাংলাদেশ ছেড়ে লন্ডনের উদ্দেশ্যে যাএা করেছেন।
রিফাত ভাটপাড়া নগেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি, কাদির মোল্লা সিটি কলেজ থেকে এইচ এস সি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এল এল বি-অর্নাস-এল এল এম পাশ করেন। University of Essex. London এ বার এ টল করার জন্য দেশ ছেড়ে চলে যান।
রিফাতের বাড়ি নরসিংদী জেলার, পাঁচদোনা ইউনিয়নের নেহাব গ্রামে। তার বাবা মো. মাসুম বিল্লাহ পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত। মা শাহিদা আক্তার আর্দশ গৃহিনী। এক ছেলে ও এক মেয়ের মধ্যে রিফাত ছোট।
তার বড় বোন সানজিদা আক্তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে পড়াশোনা শেষ করেছেন।
মেহেদি হাসান রিফাত জানান, দরিদ্র, অসহায় মানুষের পাশে থেকে আইনী সেবা দেয়া আমার মূল উদ্দেশ্য। সকলেই আমার জন্য দোয়া করবেন। আমার স্বপ্ন পূরণ করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি।
শাহিদা আক্তার জানান, সন্তানকে বিদেশ ছেড়ে দিতে কষ্ট হচ্ছে। তবুও সন্তানের ভবিষ্যত ও মানুষের সেবা করার জন্য কাজ করতে পারলে সব কষ্ট ভুলে যাব। আমার সন্তানের জন্য আপনারা দোয়া করবেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮