মাহবুবুর রহমান শান্ত।।
মঙ্গলবার -২২ অক্টোবর- বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত কর্মসূচি থেকে এই দাবি জানান তারা।
এসময় শিক্ষার্থীরা আমাদের সংগ্রাম- চলছে চলবে- আবু সাঈদ মুগ্ধ-শেষ হয়নি যুদ্ধ- অ্যাকশন অ্যাকশন- ডাইরেক্ট অ্যাকশন- আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান- ছাত্রলীগের দালালেরা হুঁশিয়ার সাবধান-স্বৈরাচারের দোসরেরা হুঁশিয়ার সাবধান- অবৈধ রাষ্ট্রপতি- মানিনা মানব না- আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধ করো করতে হবে ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
গণজমায়েতে সারজিস আলম বলেন- আবারও যদি প্রয়োজন হয়-আমরা আমাদের চোখ দিতে প্রস্তুত- পা দিতে প্রস্তুত- হাত দিতে প্রস্তুত-এমনকি জীবন দিতে প্রস্তুত আছি। ফ্যাসিস্ট দল ছাত্রলীগ যেভাবে আমাদের ভাইদের হত্যা করেছে- তাদের উত্থান সহ্য করা হবে না।
আব্দুল হান্নান বলেন- আমরা এই শহীদ মিনার থেকে আমাদের বিপ্লব শুরু করেছিলাম। সেই বিপ্লবের ভয়ে বাংলাদেশ থেকে পালিয়েছিলেন ফ্যাসিস্ট হাসিনা। আর এখন- আপনি রাষ্ট্রপতি হিসেবে জনতার সঙ্গে প্রতারণা করছেন। কারণ- আপনি ৫ আগস্টে যা বলেছেন- তা এখন কার নির্দেশে ভুলে গিয়ে নতুন কথা বলছেন? আমরা স্পষ্ট বলে দিতে চাই—খুনি হাসিনা যেভাবে পালিয়েছেন- চুপ্পুকেও পালাতে হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮