
মোঃ মাহফুজ আলম, চাঁদপুর জেলা প্রতিনিধি,
পেশাগত দক্ষতা, সততা, অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ (পিপিএম) পেয়েছেন চাঁদপুরের মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবীর হুসনাইন সানীব।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাঁর হাতে পদক তুলে দেন।
পুলিশ মিডিয়া সেল সূত্রে জানা যায়, পেশাদারিত্ব, সাহসিকতা, উদ্ভাবনী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাঁকে এ রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়।
জাবীর হুসনাইন সানীবের এ অর্জনে অভিনন্দন জানিয়েছে চাঁদপুর জেলা পুলিশ। তারা বলেছে, তাঁর এ সাফল্য পেশাগত নিষ্ঠা ও দায়িত্বশীলতার প্রমাণ এবং জেলা পুলিশের সদস্যদের জন্য অনুপ্রেরণার উৎস।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮