
মোঃ আসিফুজ্জামান আসিফ,
সাভারের আশুলিয়ায় রাষ্ট্রপতির স্বাক্ষর ও সিল জাল করে মাদ্রাসার এডহক কমিটি অনুমোদনের আবেদন করার অভিযোগে তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর মোহাঃ নিয়ামতুল্লাহ ও কথিত উপপরিচালক (প্রশাসন) সৈয়দ সানজিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, আশুলিয়ার শ্রীপুরে অবস্থিত মাদ্রাসাটির প্রস্তাবিত এডহক কমিটি অনুমোদনের জন্য একটি আবেদন তৈরি করা হয়। অভিযোগ রয়েছে, ওই আবেদনে রাষ্ট্রপতির স্বাক্ষর ও সিল জাল করে তা আসল দলিল হিসেবে ব্যবহার করা হয়। পরে আবেদন ও কমিটির তালিকা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়া হয়।

এ ঘটনায় আশুলিয়া থানায় দণ্ডবিধির ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ৩৪ ধারায় মামলা হয়েছে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন এ বিষয়ে তথ্য দিয়েছেন।
এজাহারে আরও কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও মামলার বিস্তারিত তদন্ত চলছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮