সালমান মির্জা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি,
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০নং রায়পুর ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) উদ্যোগে আয়োজিত ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বক্তব্য দেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেদী হাসান কাউসার। তিনি মাদক, কিশোর গ্যাং, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে ভিডিপি সদস্যদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
১০ দিনব্যাপী এ মৌলিক প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের শৃঙ্খলা, দায়িত্ববোধ, সামাজিক সচেতনতা, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সহযোগিতা এবং দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি দেশ ও সমাজের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করা এবং স্থানীয় পর্যায়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে ভিডিপি সদস্যরা নিজ নিজ এলাকায় সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদক, বাল্যবিবাহ, কিশোর গ্যাং ও বিভিন্ন অনিয়ম প্রতিরোধে জনসাধারণকে সচেতন করতে ভূমিকা রাখার সুযোগ পাবেন। দেশের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও জনকল্যাণে সরকারি বিভিন্ন কার্যক্রমে সহযোগিতার পাশাপাশি প্রয়োজনের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোও হবে তাদের অন্যতম দায়িত্ব।
মৌলিক এ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ, দায়িত্বশীলতা ও দেশপ্রেমের চেতনা আরও সুদৃঢ় হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করেন। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা নিজ নিজ এলাকায় একটি সচেতন, নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০নং রায়পুর ইউনিয়ন পরিষদে আয়োজিত ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮