লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলার রায়পুরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। রায়পুর ১নং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কেওড়া ডগি গ্রামে মোয়াজ্জন বাড়ীর কাজল মোয়াজ্জনের শিশু সন্তান অর্নব (২) পুকুরের পানিতে ডুবে অকালে প্রাণ হারিয়েছে।
আজ, ০৪/১১/২০২৫, মঙ্গলবার সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরিবারের সদস্য এবং নিকটাত্মীয়রা শিশু অর্নবকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। কোনো উপায় না দেখে একপর্যায়ে তারা বাড়ির সংলগ্ন পুকুর পাড়ে যান এবং দেখতে পান শিশুটির প্রাণহীন দেহ পুকুরের জলে ভেসে উঠেছে।
সঙ্গে সঙ্গে শিশু অর্নবকে পুকুর থেকে তুলে দ্রুত চিকিৎসার জন্য রায়পুর সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা: মাহির শিশুটিকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের আবহ নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে কাতর অর্নবের মা-বাবা এবং পরিবারের সদস্যরা। সন্তান হারানোর যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা বারবার জ্ঞান হারাচ্ছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮