প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৬, ১০:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৫, ৮:৩০ পি.এম

কক্সবাজার অফিস:
রামু প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, প্রেস ক্লাব আছে বলেই সাংবাদিকরা এখন কিছুটা হলেও নিরাপদে কাজ করার সুযোগ পান। তবে বর্তমান সময়ে প্রেস ক্লাবের নামের সঙ্গে মিল রেখে বিভিন্ন সংগঠন গড়ে তোলা হচ্ছে। যারা সাংবাদিকদের নাম ভাঙিয়ে সাধারণ মানুষদের হয়রানিসহ চাঁদাবাজি করে বেড়াচ্ছেন। এদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রশাসনসহ স্থানীয়দের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্যদিকে যারা সমাজ ও দেশের কল্যাণে ভালো সাংবাদিকতা করছে তাদেরকে উৎসাহ দিতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে।
জুমাবার (৫ ডিসেম্বর ) সন্ধ্যায় রামু প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানের মিলনমেলা ও সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন অতিথিরা।
রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার- ০৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল ।
রামু প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি আবুল কাসেম।
নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে প্রধান বক্তার বক্তব্য রাখেন, রাষ্ট্রায়ত্ত 'বাংলাদেশ সংবাদ সংস্থা- বাসস'র প্রাধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ আকতার উদ্দিন চৌধুরী, দৈনিক আজকের বাংলা'র উপসম্পাদক ও কক্সবাজার জেলা প্রেসক্লাব'র সভাপতি তৌহিদ বেলাল, সাবেক জেলা শিক্ষা অফিসার, ছড়াকার নাছির উদ্দীন, রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, রামু প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আমির হোছাইন হেলালী, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এস মোহাম্মদ হোসেন, রামু বিএনপির যুগ্ম আহবায়ক শেখ আব্দুল্লাহ, পিএমখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ (বিকম), কক্সবাজার নারী কোর্টের এপিপি অ্যাডভোকেট শওকত ওসমান, রামু এনসিপি'র সভাপতি আহসান জুবাইর, প্রেসক্লাবের সহসভাপতি মাস্টার নাছির উদ্দীন প্রমুখ।
বিশিষ্টজনদের মাঝে উপস্থিত ছিলেন, রাজারকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ সিকদার, রশিদ নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল করিম, ফতেখাঁরকুল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন, দৈনিক ইনকিলাবের কক্সবাজার আঞ্চলিক প্রধান শামসুল হক শারেক, শিক্ষক সমিতির জেলা সভাপতি হুসাইনুল ইসলাম মাতবর, রামু উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক ফোরকান আহমদ, রামু বণিক সমিতির সভাপতি রুহুল আমিন রকিসহ দুই শতাধিক বিশিষ্টজন, শিক্ষাবিদ, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও গুণীজন সংবর্ধনায় রামু প্রেস ক্লাবের আজীবন সদস্য সুলতান আহমদ মনিরী, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) সাধন কুমার দে, লেখক, ছড়াকার ও গীতিকার ধনীরাম বড়ুয়াকে সম্মাননা প্রদান করা হয়।
এছাড়া রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আমির হোছাইন হেলালী ও এস. মোহাম্মদ হোসেনকে সংবর্ধিত করা হয়।
১৯৮৮ সালে প্রতিষ্ঠিত রামু প্রেস ক্লাব স্থানীয় সাংবাদিকতার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন দর্শকেরা