নুর মুহাম্মদ, কক্সবাজার,
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় বিদ্যালয়ের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবনির্বাচিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু। সভাটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আমিনুর রশিদ চৌধুরী।
সভায় বক্তব্য দেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি ও দাতা সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী, উচ্চ বিদ্যালয় প্রতিনিধি মাওলানা আবু মুছা কুতুবি, অভিভাবক সদস্য ও উপসহকারী কৃষি কর্মকর্তা জহিরুল ইসলাম, বিদ্যোৎসাহী সদস্য ফরিদা ইয়াসমিন, অভিভাবক সদস্য তসলিমা আক্তার, য়োনাই চাক, শিক্ষক প্রতিনিধি বেনজীর রশিদ, সহকারী শিক্ষক মাহফুজা ছিদ্দিকা তুলি, জুবাইদা বেগম, কেয়া বড়ুয়া ও শামীমা আক্তার।
সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অভিভাবকদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের উৎসাহিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় অভিভাবক সমাবেশ আয়োজন ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও জমিদাতা মরহুম আলহাজ্ব হাকিম মিয়া চৌধুরীর ছবি বিদ্যালয় প্রাঙ্গণে টাঙানো হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮