প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৫, ২০২৬, ১০:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৪, ১১:০৪ এ.এম
রামু কাউয়ারখোপের সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রহমান গ্রেফতার।।

নুর মোহাম্মদ
কক্সবাজার প্রতিনিধি।।
রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়ন হতে সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রহমানকে আটক করেছে রামু থানা পুলিশ।
বুধবার ৬ নভেম্বর কাউয়ারখোপ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উখিয়ার ঘোনা এলাকা থেকে গ্রেফতার করে।
কাউয়ারখোপ ইউনিয়ন জনসাধারণ ও বিএনপির নেতাকর্মীরা গ্রেফতার কালে পুলিশ বাহিনীকে সহযোগিতা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই রোকনুজ্জামানের নেতৃত্বে রামু থানার আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
রামু থানার অফিসার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেন। অপরাধী গ্রেফতারে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২