নুর মুহাম্মদ, কক্সবাজার,
কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে বাঁকখালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র মোহাম্মদ শাহীনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে নদীতে উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার বিকেলে ফুটবল খেলা শেষে বাঁকখালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় নবম শ্রেণির শিক্ষার্থী শাহীন।
আজ জোহরের নামাজের পর রাজারকুল ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮