কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের রামু উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে ২২ টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। মিয়ানমার থেকে চোরাই পথে এসব গরু বাংলাদেশে নিয়ে আসা হয়। রামু থানা ও গর্জনিয়া ফাঁড়ির পুলিশ মালিকবিহিন গরুগুলো জব্দ করে।
সোমবার (২ জানুয়ারি) বিকেলে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা তুলাতলি গ্রামের অদূরে পাহাড় থেকে এসব গরু উদ্ধার করা হয়।
মিয়ানমারের ২২ চোরাই গরু উদ্ধারের সত্যতা নিশ্চিত করে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ারুল হোসাইন জানান, জোয়ারিয়ানালা ইউনিয়নের অত্যন্ত দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে, অত্যন্ত ঝুঁকি নিয়ে এসব চোরাই গরু উদ্ধার করা হয়েছে। তবে গরুর সাথে কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি বলে জানান ওসি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮