নুর মুহাম্মদ, কক্সবাজার:
কক্সবাজার জেলার রামু খুনিয়া পালংয়ের মাদককারবারী মো. আরিফ উল্লাহকে ইয়াবাসহ চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এসময় তার হেফাজতে থাকা ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান।
বুধবার (৬ মে) দুপুর সোয়া ১টায় শহীদ বশরুজ্জামান গোল চত্বরস্থ পুলিশ বক্সের সামনে থেকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের দারিয়ার দিঘির বাসিন্দা নুরুল কবীরের পুত্র মো. আরিফ উল্লাহ (২৩)।
তিনি জানান, গত বুধবার কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে মোটরসাইকেলযোগে এক যুবক ইয়াবা নিয়ে চট্টগ্রামের দিকে আসছিল। দুপুরে নতুন ব্রিজ এলাকার পুলিশ বক্সের সামনে চেকপোস্টে তাকে থামার সংকেত দেয়া হয়। এরপর তার সাথে রক্ষিত ব্যাগে তল্লাশি করে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮