নুর মুহাম্মদ, কক্সবাজার:
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে দুর্যোগ প্রস্তুতি ও করণীয় বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুলাই) সকাল ১১টায় খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি। সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ফুট ফর দ্য হাংরি।
সভায় বক্তারা বলেন, টানা অতিবৃষ্টির ফলে পাহাড়ি ঢল, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, পাহাড়ধস ও বন্যার ঝুঁকি বেড়েছে। এ পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য জানে আলম, আবদুল্লাহ বিদ্যুৎ, মোস্তাক আহমেদ ও কবির আহমদ, সংরক্ষিত নারী সদস্য ইয়াছমিন আক্তার ও সেলিনা আক্তার, ইউপি সচিব মো. শাহাজান, আল-ফুয়াদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এহসানুল করিম চৌধুরী, পূর্ব ধেচুয়াপালং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান আহমেদ, রাবেতা ক্যাডেট ও বালিকা মাদ্রাসার পরিচালক মাওলানা সুলতান আহমেদ এবং ফুট ফর দ্য হাংরির কর্মকর্তারা।
এ ছাড়া স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮