নুর মুহাম্মদ, কক্সবাজার,
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের থোয়াইংগাকাটা এলাকায় অভিযান চালিয়ে তিনটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও তিনটি ধারালো অস্ত্র (দা) উদ্ধার করেছে র্যাব-১৫।
মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি সংঘবদ্ধ ডাকাত দলের লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব জানায়, মো. শাহজাহান (৩৬) নামে এক ব্যক্তির বসতবাড়ির উত্তর পাশে পুকুরসংলগ্ন ফাঁকা স্থান থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা তিনটি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং কাঠের হাতলযুক্ত তিনটি দেশীয় ধারালো অস্ত্র (দা) উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্রগুলো আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব-১৫। পাশাপাশি অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী ও ডাকাত চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮