নুর মোহাম্মদ, কক্সবাজার,
কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ টাকা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে রামু উপজেলার উখিয়ারঘোনা এলাকার তচ্ছাখালী নামক স্থানের পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি-৩০ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী ও সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। এ সময় পাহাড়ি এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৯০ লাখ টাকা। ইয়াবাগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮