নুর মুহাম্মদ, কক্সবাজার,
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সিনিয়র সহসভাপতি নুরুল আজিম মাইজ্জা হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুতে বিএনপিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুম নুরুল আজিম মাইজ্জার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
এদিকে তাঁর মৃত্যুতে কক্সবাজার -৩ আসনের এমপি লুৎফুর রহমান কাজল, রামু উপজেলা বিএনপি আহবায়ক মোকতার আহমদ ও সদস্য সচিব আবুল বশর বাবু শোক প্রকাশ করেছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮