প্রিন্ট এর তারিখঃ মার্চ ৭, ২০২৬, ২:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৩, ১০:৫৩ এ.এম
রামুর ঈদগড়ে অস্ত্র কারখানার সন্ধান বিপুল আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪।।

কক্সবাজার অফিস।।
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে র্যাব-১৫ এর একটি দল গভীর বনাঞ্চলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারসহ ৪ ব্যক্তিতে গ্রেপ্তার করেছে। ১৩ ডিসেম্বর-বুধবার- ভোর রাতে ঈদগড় ইউনিয়নের তুলাতুলী বনাঞ্চলের আবু সামার ঘোনার পশ্চিম পাশে পাহাড়ি এলাকায় কক্সবাজারস্থ র্যাব-১৫ এই অভিযান চালায়।
অধিনায়ক এস এম সাজ্জাদ হোসেনের নেতৃত্বে বিশেষ এই অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র. অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার এবু এসবে জড়িত চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- ঈদগড়ের করলিয়ামুরা এলাকার খুইল্ল্যা মিয়ার পুত্র পল্লী চিকিৎসক মাইনুদ্দিন-৪৫- কোদালিয়াকাটার মৃত আব্দুল জলিলের পুত্র শাহাবুদ্দিন -৩৫- করলিয়ামুরা এলাকার মৃত নজির আহমদের পুত্র জাফর আলম -৪২-ও কোদালিয়াকাটা গ্রামের মৃত সোলেমানের পুত্র লাল মিয়া -৫৭-।
অভিযান শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ এর অধিনায়ক এস এম সাজ্জাদ হোসেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২