তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের রামুতে ২৪ কেজি গাঁজাসহ দুই কিশোর-কিশোরি গ্রেফতার হয়েছে। রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের রাবারবাগান এলাকায় বৃহস্পতিবার এই অভিযান চালায় র্যাব।
সংশ্লিষ্ট সূত্র জানায়, র্যাব-১৫ কক্সবাজার এর একটি আভিযানিক দল রাবারবাগান এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে পূরবী পরিহনের একটি বাসে তল্লাশি অভিযান চালায়। এসময় দু'জন যাত্রীর নিকট থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার এবং ওই দু'জন যাত্রীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারিরা হলেন- কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ খরুলিয়া এলাকার চরপাড়ার মুহাম্মদ সেলিম ও মিনুয়ারা বেগমের পুত্র মনির আরাফাত (১৪) এবং একই এলাকার মৃত ফজল আহমদ ও মৃত মমতাজ বেগমের মেয়ে কোহিনূর আকতার (১৭)।
র্যাব জানায়, আরাফাত মনিরের নিকট থেকে ১৪ কেজি ও কোহিনূর আকতারের নিকট থেকে ৯ কেজি গাঁজা পাওয়া গেছে।
র্যাব-১৫ আরো জানায়, উদ্ধারকৃত গাঁজাসহ গ্রেফতার দুই মাদক কারবারিকে রামু থানায় হস্তান্তর করে মাদক আইনে নিয়মিত মামলা রুজুর জন্য লিখিত এজাহার দেয়া হয়েছে
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮