নুর মোহাম্মদ, কক্সবাজার,
কক্সবাজারের রামুতে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ রোকসানা আক্তার (৪০) নামে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১১টার দিকে রামুর ১ নম্বর জিপি গেটের সামনে অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল হাবিলদার মো. আবুল কাশেমের নেতৃত্বে একটি সন্দেহজনক সিএনজি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় সিএনজির যাত্রী রোকসানা আক্তারকে সন্দেহ হলে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।
পরে বিজিবির নারী সদস্য রোকসানা আক্তারের দেহ তল্লাশি করে তার বাম পায়ের সঙ্গে বিশেষভাবে লুকিয়ে রাখা ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেন।
আটক রোকসানা আক্তার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ার দিঘী এলাকার সিকদার পাড়ার বাসিন্দা।
এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮