নুর মুহাম্মদ, কক্সবাজার,
কক্সবাজারের রামুতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আবু বক্করকে (৪৮) গ্রেফতার করেছে এসআরবি-১৫ সদর ব্যাটালিয়ন।
গত ২৭ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে রামু ফুটবল চত্বরসংলগ্ন ইউনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবু বক্কর কক্সবাজার সদর থানার উত্তর রুমালিয়ার ছড়ার মোহাম্মদ আলমের ছেলে। সংশ্লিষ্ট মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
এসআরবি-১৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে ২৮ অক্টোবর এ তথ্য জানা গেছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮