প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৪, ২০২৬, ৬:১০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৪, ৯:৩২ এ.এম
রামুতে মহান শহীদ দিবস উদযাপনে প্রস্তুতি সভা।।

কক্সবাজার প্রতিনিধি।।
রামুতে মহান শহীদ দিবস উদযাপন করার লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারী সকালে উপজেলা পরিষদের হিমছড়ি মিলনায়তনে প্রস্তুতি সভায় সভাপতিত্বে করেন রামু উপজেলার নির্বাহী অফিসার -ভারপ্রাপ্ত-নিরুপম মজুমদার।
রামু উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন রামু থানা অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত আবু তাহের দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, মুক্তিযোদ্ধা রণধীর বড়ুয়া, রামু প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, ডাঃ মোঃ আব্দুল কাদের ববিন শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক বশিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী ক্যছাই মং চার্ক,ফায়ার সার্ভিসের কর্মকতা সুমন বড়ুয়া, অধ্যাপক পরিক্ষিত বড়ুয়া টুটুল।
এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ও পেশাজীবি নেতৃবৃন্দ প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২