প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৫, ২০২৬, ৩:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৪, ৫:১৫ এ.এম
রামুতে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত।।

নুর মোহাম্মদ
কক্সবাজার অফিস।।
কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুলে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে কাইয়ুম নামের চার বছরের শিশু নিহত হয়েছেন। চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার ৩ নভেম্বর চাকমারকুল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খোন্দকারপাড়া এলাকায় সন্ধ্যা ৫টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয় প্রত্যক্ষ্যদর্শী সুত্রে জানাগেছে ওই শিশু দূর্ঘটনার স্থানেই ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় জনসাধারণ ঘোরাও করে গাড়ি চালককে রামু থানা পুলিশের হাতে সোপর্দ করেছেন। গাড়িটি রামু থানা পুলিশের হেফাজতে রয়েছেন বলে নিশ্চিত করেছেন। একটি প্রভাবশালী সিন্ডিকেট মোটা অংকের টাকার মিশন নিয়ে আপোষ মিমাংসার জন্য মাঠ নেমেছেন বলে স্থানীয় সুত্রে জানাগেছে।
মামলার বিষয়টি বাদী পক্ষের উপর নির্ভর করছেন বলে জানিয়েছেন পুলিশ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২