নুর মোহাম্মদ:
কক্সবাজারের রামুতে উপজেলা প্রশাসনের অভিযানে দক্ষিণ মিঠাছড়িতে গভীর রাতে কৃষিজমির মাটি অবৈধভাবে কেটে বিক্রির অভিযোগে একটি এস্কেভেটর ও একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। তবে এ সময় জড়িত কাউকে আটক করা হয়নি।
৩০ মার্চ দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের নাইকংছড়া এলাকায় অভিযানে নেতৃত্ব দেন রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী।
জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বানী চৌধুরী গভীর রাতে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনার (ভূমি)কে ঘটনাস্থলে পাঠান।
ইউএনও মো. ফজলে রাব্বানী চৌধুরী বলেন, কৃষিজমির মাটি কাটা সম্পূর্ণ অবৈধ। এতে জমির উর্বরতা নষ্ট হয় এবং দীর্ঘমেয়াদে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮