প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৪:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৪, ৪:১৫ এ.এম
রামুতে অবৈধ ভাবে ইটভাটা পরিচালনা ও মাটির দায়ে জরিমানা।।

নুর মোহাম্মদ
কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজারের রামুতে উপজেলা সহকারী কমিশনার -ভূমি- কর্মকর্তার নেতৃত্বে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটা ও লাইসেন্স বিহীন ইটভাটা পরিচালনার দায়ে ৩টি মামলায় ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার -১৩ জানুয়ারি-রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির উমখালীতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
রামু উপজেলা সহকারী কমিশনার -ভূমি- কর্মকর্তা নিরূপম মজুমদার অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
ইতোপূর্বেও কৃষি জমির মাটি কাটায় ১ লক্ষ টাকা এবং লাইসেন্স ছাড়া ইট ভাটা পরিচালনা করায় ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। এ অভিযান চলমান থাকবে বিষয়টি জানিয়েছেন ওই কর্মকর্তা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২