প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৬, ২:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৫, ৭:৪৬ পি.এম
রামগঞ্জে ২দিন ব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরে রামগঞ্জে আজ রোববার ২ দিন ব্যাপী সনি স্মার্ট আই কেয়ার ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
রামগঞ্জ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডস্হ নরিমপুর স্মার্ট একাডেমিতে এই ক্যাম্প উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্মার্ট টেকনোলজিস -বিডি- লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহিরুল ইসলাম। অন্যদের মধ্যে রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার -ভূমি-দেবব্রত দাস, স্মার্ট টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম। সনি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস, সনি স্মার্ট পরিচালক তানভীর হোসাইন, বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালের মহাপরিচালক মুহাম্মদ কামরুল ইসলাম সানজিদ, সনি স্মার্ট উপ মহাপরিচালক আজাদ রহমান সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য জহিরুল ইসলাম বলেন, সম্পূর্ণ জনকল্যাণমূলক একটি সংস্থা স্মার্ট ফাউন্ডেশন । মূল লক্ষ্য ও উদ্দেশ্য আমার জন্মভূমি রামগঞ্জ- লক্ষ্মীপুরের মানুষের জীবনমানের উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করা। আমরা স্মার্ট ফাউন্ডেশনের মাধ্যমে দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে দাঁড়িয়ে সবাইকে নিয়ে বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তা বাস্তবায়নের পথে হাঁটছি। অতীতে ও নানা ধরনের স্বাস্থ্য সেবা কর্মসূচি বিশেষ করে প্রতিবছর থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এই অঞ্চলের শিশুদের জন্য বিনামূল্যে আধুনিক প্রযুক্তির সুন্নতে খৎনার ব্যবস্থা করছি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২