প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩, ২০২৬, ৫:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৮, ২০২৪, ১১:৫৮ এ.এম
রামগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানঐক্য পরিষদের সাথে জামায়াতে ইসলামীর মতো বিনিময়।।

মোঃ মাসুদ রানা মনি
রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি।।
লক্ষ্মীপুরের রামগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে রামগঞ্জ জামায়াতে ইসলামী রামগঞ্জ উপজেলা শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার রাত ৯ ঘটিকা সময় বি.সাহা সুইটস এর দ্বিতীয় তলায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগঞ্জ উপজেলার আমির নাজমুল হাসান- পৌরসভার আমির হাসানুল বান্না- সাবেক পৌর আমির আবুল হোসেন মাস্টার সহ নেতৃবৃন্দ এবং হিন্দু- বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ,সামাজিক ব্যাক্তিত্ব- প্রেসক্লাবের সভাপতি সহ অন্যান্য সাংবাদিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা সবাইকে সাথে নিয়ে সুন্দর বাংলাদেশ বিনির্মানে কাজ করতে চান বলে আস্বস্ত করেছেন ও নিজেদের মধ্যে সৌহার্দ্য বিনিময় করেন।
এসময় রামগঞ্জ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঝুকিপূর্ণ মন্দিরের নিরাপত্তার জন্য রামগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতির হাতে একটি সিসি ক্যামেরা শুভেচ্ছা উপহার হিসেবে তুলে দেয়া হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২