লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
ঢাকা ৫২ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম সুমনের উদ্যোগে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৯ নং ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধর পাড়া লামনগর একাডেমী প্রাঙ্গনে ১২ মার্চ বৃহস্পতিবার এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ভোলা কোট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ জুয়েল মিজি, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন জসি,ইউনিয়ন যুবদল নেতা মোঃ ফারুক মুন্সি, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ এনায়েত হোসেন, জসিম উদ্দিন, মোঃ হেল্লাল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । এ সময় স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন বলেন, রমজান আমাদেরকে সংযম শিক্ষা দেয়। রমজানের শিক্ষা যেন আমরা ব্যক্তি জীবনে কাজে লাগাতে পারি এমন শিক্ষাই আমাদের গ্রহণ করা উচিত। স্বেচ্ছাসেবক দলের কাজ হচ্ছে মানুষের সেবা করা। আমরা যেন ভবিষ্যতে মানুষের সেবা করতে পারি রমজান মাসে এটাই আমাদের প্রত্যাশা। পরিশেষে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮