লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেছেন, আজকের পর হতে স্কুল,কলেজ,মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সন্ধ্যার পর হতে আর বাহিরে থাকতে পারবে না। যদি কোন শিক্ষার্থীকে পথে ঘাটে, দোকানপাটে পাওয়া যায় তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ায় জন্য রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারাসিদ বিন এনাম ও রামগঞ্জ থানার ওসি তদন্তকে নির্দেশ প্রদান করেন। বর্তমানে যুব সমাজ বিপথগামী,শিক্ষা ব্যবস্থার নাজুক অবস্থা। তাই তিনি এ পদক্ষেপ নেওয়ার কথা বলেন।তিনি আজ রোববার (১ লা মার্চ) রামগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত রামগঞ্জ পৌরসভার কর্মকর্তা, কর্মচারী ও সুশীল সমাজ প্রতিনিধিদের সাথে মত বিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, রামগঞ্জ পৌরসভার প্রশাসক ও রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনামের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাকির হোসেন হেলালের সঞ্চালনায় এ সময় বক্তব্য প্রদান করেন,রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন,পৌর বিএনপির সভাপতি শেখ মোঃ কামরুল ইসলাম, পৌর সভার প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু তাহের সহ প্রমূখ। এরপর দুপুর আড়াইটায় তিনি রামগঞ্জ পৌরসভা কর্তৃক প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত মাছ ও কাঁচা বাজারের শুভ উদ্বোধন করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮