প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৯, ২০২৬, ৪:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২৪, ২:৫৯ পি.এম
রামগঞ্জে লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর প্রতিনিধি।।
নিজের কাজ সুন্দরভাবে সততার সহিত শেষ করার নামই দেশ প্রেম। আমি যদি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করি, সবাই যদি পালন করে- তাহলে দেশকে সর্বাঙ্গীণ সুন্দর করবে।
একজন মনিষীর উদ্ধৃতি দিয়ে লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজিব কুমার সরকার আজ বুধবার সকাল ১১টায় রামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন।
সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে একমিনিট নিরবতা পালন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন- রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলাম- সহকারী কমিশনার -ভূমি- দেবব্রত দাশ- রামগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন- রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার- উপজেলা বিএনপির আহবায়ক মোজাম্মেল হক মজু, উপজেলা বিএনপি নেতা আবদুর রহিম- উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।
এছাড়া সভায় বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত রামগঞ্জ উপজেলার কয়েকজন অভিভাবক।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২