প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৬, ৩:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২৪, ১০:১০ এ.এম
রামগঞ্জে যুব সমাজের ব্যাতিক্রমী উদ্যোগ গরুর গোস্ত বিক্রি করছে ৬৭০ টাকা কেজি।।

মোঃ মাসুদ রানা মনি
রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি।।
লক্ষ্মীপুরের রামগঞ্জে কতিপয় যুবক ব্যতিক্রম ধর্মী উদ্যোগ গ্রহন করেছে।তারা প্রতি কেজি গরুর গোস্ত ৬৭০ টাকায় বিক্রি করছে।রমজানের শুরুতে পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী গোস্ত ব্যবসায়ীদের নিয়ে মিটিং করে প্রতিকেজি গরুর গোস্ত ৬৭০ টাকা নির্ধারণ করে দেন,কিন্তু মেয়রের সেই সিদ্ধান্তকে উপেক্ষা করে গোস্ত ব্যবসায়ীরা রামগঞ্জে পাঁচ দিন গোস্ত বিক্রি বন্ধ রাখেন। তারই প্রতিবাদ স্বরুপ যুবকরা এই ব্যতিক্রম ধর্মী উদ্যোগ গ্রহন করেছে।
শুক্রবার ৬৭০ টাকা দরে গরুর মাংস কিনতে রামগঞ্জ সরকারি কলেজ গেটে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছে ক্রেতারা।
দ্রব্যমূল্য বৃদ্ধিতে দেশের মানুষ বিপর্যস্ত। নিম্ন ও মধ্যবিত্তরা আমিষের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। তাই গোস্তের দাম কিছুটা কম হওয়ায় । লম্বা লাইনে দাঁড়িয়ে ৬৭০ টাকা দরে গরুর গোস্ত কিনছে মানুষ।
সাধারণত রামগঞ্জ শহরের মাংসের দোকানে গরুর মাংস বিক্রি হয় ৮০০ হতে ৯০০ টাকায়। কিন্তু শুক্রবার-২২ মার্চ-৬৭০ টাকায় গরুর মাংস কিনতে রামগঞ্জ সরকারি কলেজ গেটে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছে ক্রেতারা।
স্থানীয় কয়েক যুবকের উদ্যোগে এ মাংস বিক্রির কার্যক্রম চলছে। তারা জানান, বাজারে গরুর মাংসের দাম নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে।
ক্রেতাদের আকৃষ্ট করতে দোকানের সামনে ও রাস্তার ধারে বিভিন্ন স্থানে ‘গরুর মাংস প্রতি কেজি ৬৭০ টাকা, সীমিত সময়ের জন্য’ লেখা ব্যানার সাঁটানো হয়েছে।
উদ্যোক্তা বিপুল বলেন, ‘দরিদ্র মানুষের কথা চিন্তা করে ৬৭০ টাকায় গরুর মাংস বিক্রির কর্মসূচি হাতে নিয়েছি। বাজার নিয়ন্ত্রিত না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে। আমরা মনে করি অসাধু ব্যবসায়ীরা এ উদ্যোগে সতর্ক থাকবেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২