প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৬, ১০:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৫, ৩:৫১ পি.এম
রামগঞ্জে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপি চেয়ারপারসন দেশমাতা বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় গতকাল বিকালে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের এলাকাবাসী ও জাতীয়তাবাদী সমর্থক গোষ্ঠীর উদ্যোগে শনিবার বাদ আসর লক্ষ্মীধর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে মোঃ মনির হোসেন জসীর সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ জয়নাল আবেদীন মন্নান,সাবেক গ্রাম সরকার জসীম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ ফখরুল ইসলাম সেলিম,বিএনপি নেতা মোঃ আনোয়ার হোসেন শান্তি,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্বাস উদ্দিন প্রমূখ। এ সময় বক্তারা গত ১৭ বছরের শ্বাসরুদ্ধকর বিভীষিকা ময় অবস্থার কথা তুলে ধরে সবাইকে শান্ত থাকার আহবান জানান। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ফতেহপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওঃ মোস্তফা কামাল। দোয়া শেষে তবারক বিতরন করা হয়
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২