প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৬, ৭:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২৪, ২:৫১ পি.এম
রামগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভেন্ডিং মেশিন ও ল্যাপটপ বিতরণ।।

মোঃ মাসুদ রানা মনি
রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি।।
রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ৩৯টি মাধ্যমিক বিদ্যালয়- কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় হাইজিন কর্ণার স্থাপন ও স্যানেটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বিতরণ করেছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান।
এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অধীনস্থ হার পাওয়ার প্রকল্পের আওতায় ৮০জন প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার বিকালে রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ও রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন ইসলামের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানের সভাপতি লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া জাহান ভেন্ডিং মেশিন ও ল্যাপটপ বিতরণ করেন।
রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার -ভূমি- দেবব্রত শাহার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক স¤্রাট খীসা- রামগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী- উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাত- ভাইস চেয়ারম্যান কামরুল হাসান- মহিলা ভাইস চেয়ারম্যান আমেনা আক্তার বিথী ও রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২