প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৬, ৯:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ৭:২২ পি.এম
রামগঞ্জে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৯ নং ভোলা কোট ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি'র উদ্যোগে বৃহস্পতিবার বাদ মাগরিব লক্ষ্মীধর পাড়া বিএনপির কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে ওয়ার্ড বিএনপি সদস্য মোহাম্মদ উল্লাহ লালুর সভাপতিত্বে ও ভোলাকোট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ আনোয়ার হোসেন বিল্লাল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাকোট ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ বিল্লাল হোসেন মামুন, ৯ নং ওয়ার্ডের সাবেক সভাপতি জয়নাল আবদীন মন্নান বর্তমান সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ খোকন। বক্তব্য প্রদান করেন মোঃ আনোয়ার হোসেন,বিল্লাল হোসেন মামুন ৭ নং ওয়ার্ড বিএনপি'র সাবেক সভাপতি মোঃ রুহুল আমিন মোল্লা, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বিএনপি নেতা মোহাম্মদ উল্লাহ লালু ,মুক্তারপুর বিএনপি নেতা মোঃ মনির হোসেন,হাঁপানিয়া বিএনপি নেতা ,মাওলানা মাহমুদুল্লাহ,ভোলাকোট বিএনপি নেতা মোঃ আব্দুল জলিল, মাসুদ রানা
ইউনিয়ন যুবদল নেতা,মোঃ সুমন প্রমুখ। বক্তারা এ সময় বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেকোনো মূল্যে বিএনপির প্রার্থীকে নির্বাচিত করতে হবে,আমাদের নেতা তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন অনেক কঠিন হবে তারই নমুনা আমরা এখন দেখতে পাচ্ছি, বিএনপি'র বিরুদ্ধে চারিদিকে ষড়যন্ত্রের জাল বুনছে। যেখানে অন্যান্য দল প্রার্থী নির্বাচন করে তাদের নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেখানে আমরা এখনো কোনো প্রার্থী নির্বাচন করতে পারি নাই। তবে বিএনপি থেকে যাকেই নমিনেশন দেওয়া হয় আমরা সম্মিলিতভাবে তাকে সমর্থন করে তার নির্বাচন করব। এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল নেতা ওমর ফারুক মুন্সী, মোঃ পারভেজ হোসেন,মোহাম্মদ শাহাদাত হোসেন সুজন,শফিক ড্রাইভার মোজাম্মেল হোসেন, রুবেল খান, স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল মিজি, সাইফুল ইসলাম সুমনসহ প্রমুখ নেতৃবৃন্দ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২