মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি,
লক্ষ্মীপুরের রামগঞ্জে বজ্রপাতে ২ লাখ ১০ হাজার টাকা বিক্রি করা একটি গরু সহ মোট দুটি গরুর মৃত্যু হয়েছে। এতে খামারির মাথায় হাত পড়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাত উপজেলার ৯ নং ভোলাকোট ইউনিয়নের টিউরীগ্রামের মাধাইল্লা বাড়ীতে। জানা গেছে ওই বাড়ির মোঃ সোহেল আসন্ন কোরবানি ঈদে বিক্রি করার জন্য গত দুই বছর থেকে চারটি গরু লালন পালন করে আসছিল।গতকাল নাগমুদ বাজারে একটি গরু ২ লক্ষ ১০ হাজার টাকায় বিক্রি করে। কিন্তু ক্রেতারা গরুটি না নিয়ে ঈদ পর্যন্ত সোহেলকে লালন পালনের দায়িত্ব দেয়। গতকাল গভীর রাতে বজ্রপাতে সোহেলের বিক্রি করা গরুসহ আরেকটি গরু মারা যায়। এতে সোহেল হত বিহ্বল হয়ে পড়ে। সোহেল জানান, আমার চার লাখ টাকার উপরে ক্ষতি হয়ে গেল, এখন আমি কি করব?
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রনি দাস এর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮