প্রিন্ট এর তারিখঃ মার্চ ১, ২০২৬, ৮:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩, ২০২৫, ৫:০৫ পি.এম
রামগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির প্রার্থী বাছাই অনুষ্ঠিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রামগঞ্জ উপজেলা শাখার আসন্ন নির্বাচনে বাসার- ইউসুফ পরিষদের প্রার্থী বাছাইয়ে পরিচিতি সভা আজ সোমবার সকালে স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রার্থী বাছাই অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলা স্কাউটের কোষাধ্যক্ষ ও দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম এর সভাপতিত্বে সকলের সর্বসম্মতিক্রমে ২০২৪ সালে লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নাগমুদ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসারকে সভাপতি ও আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইউসুফকে সাধারণ সম্পাদক হিসেবে প্যানেলভুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা স্কাউট কমিশনার সাঈদ মোঃ দেলোয়ার হোসেন,মোঃ রিয়াদ হোসেন পাটোয়ারী,মোঃ আরিফুল ইসলাম, কবির আহমেদ, নূর আলম রিপন,মোঃ মনির হোসেন, মোঃ মাসুদ হোসেন সহ সকল শিক্ষক নেতৃবৃন্দ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২