মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে রুপা আক্তার( ৩১)নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে আজ সোমবার ৬ এপ্রিল উপজেলার ৫ নং চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম মাছিমপুর গ্রামের মোজাফফর আলী হাজী বাড়িতে।
নিহত গৃহবধূর স্বামী প্রবাসী আলমগীর বর্তমানে কাতারে অবস্থান করছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁদের সংসারে ১২ বছর ও ৩ বছর বয়সের দুটি কন্যাসন্তান রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান,প্রবাসী স্বামী আলমগীরের সাথে কথা কাটাকাটি করে রাতের কোন এক সময়ে ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এ বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দীন চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে কি কারনে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮